গ্যাসের দাম বাড়ার বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে দেশে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা কখনও কল্পনা করিনি যে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে।
এই দুই দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে।
যার ফলে অনেক জিনিসের দাম বেড়ে গেছে।
এই যুদ্ধের প্রভাবে দেশে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে।

সিপিডি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো সিপিডির।
আশপাশের দেশের তুলনায় আমাদের মূল্যস্ফীতি অনেক কম।
আমাদের মূল্যস্ফীতি যখন ৬ এর নিচে ছিল তখনও সিপিডি বলেছে দেশের মূল্যস্ফীতি বেশি। দেশের অর্থনীতি কেবল সিপিডি বুঝে, বিষয়টি এমন নয়।
আরও অনেকেই অর্থনীতি বোঝেন।
এ সময় তিনি দেশের অর্থনীতিতে সিপিডির অবদান রয়েছে বলেও উল্লেখ করেন।

আরেক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী বাজেটে কেউ লুজার হবে না, সবাই জিতবে।
ব্যবসায়ীরাও উইনার হবে, জনগণও জিতবে, সরকারও জিতবে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.