চীনা বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সের সন্ধান মিলেছে

চীনের গুয়াংশিতে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় ব্ল্যাকবক্সের সন্ধান পেয়েছেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনাস্থলে আরোহীদের আইডি কার্ড মানিব্যাগসহ বিভিন্ন জিনিস পাওয়া গেলেও লাশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, বিধ্বস্তের পর বিমানসহ আশপাশে আগুন ধরে যাওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে মরদেহ।

চীনের গুয়াংশিতে বিমান বিধ্বস্তের তৃতীয় দিন বুধবারও চলে উদ্ধার অভিযান। দমকলকর্মীদের পাশাপাশি অভিযানে অংশ নেয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের দুই হাজারের বেশি সদস্য।
উদ্ধারকাজে ব্যবহার করা হয় ড্রোন ও কুকুর। তবে পাহাড়ি এলাকা ও বৃষ্টির কারণে উদ্ধার কাজে বেগ পেতে হয়।
ভূমিধসের আশংকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে দমকল কর্মীদের।

উদ্ধারকারীরা বলছেন, দুর্ঘটনাস্থল থেকে আরোহীদের বিভিন্ন আইডি কার্ড, মানিব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র পেলেও মরদেহের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
তাদের ধারণা, বিধ্বস্তের পর বিমানসহ আশপাশে আগুন ধরে যাওয়ায় পুড়ে ছাই হয়ে গেছে মরদেহ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.