সয়াবিন তেলের দাম বাড়ানো ‘লজ্জাজনক’

আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে সংসদীয় কমিটি।
দেশের ব্যবসায়ীরা ‘লজ্জাজনক’ এ কাজ করেছে বলে উল্লেখ করা হয়।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির ১৪তম বৈঠকে এ মন্তব্য করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য আ স ম ফিরোজ।
এতে অংশ নেন কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং মুহিবুর রহমান মানিক।

বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, ‘ব্যবসায়ীরা অন্যায়ভাবে তেলের দাম বাড়িয়ে লজ্জাজনক কাজ করেছেন।
তারা দেশবাসীকে লজ্জায় ফেলেছেন। দেশবাসী এ লজ্জা থেকে পরিত্রাণ চায়।
সরকার এ বিষয়ে ব্যবস্থা নিয়ে তেলের দাম কমিয়েছে।
ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে। টিসিবি মানুষের কাছে পণ্য পৌঁছে দিয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.