বোয়িং-৭৩৭ মডেলের ২২৩ উড়োজাহাজ না ওড়ানোর সিদ্ধান্ত চীনের

বোয়িং-৭৩৭ মডেলের ২২৩টি বিমান না ওড়ানোর অস্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়েছে চীন। চলতি সপ্তাহের শুরুতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শুক্রবার বোয়িং বিমান না চালানোর এ সিদ্ধান্ত নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।
চীনের গুয়াংশিতে বিমান বিধ্বস্তের ঘটনায় বোয়িং-৭৩৭ মডেলের বিমান নিয়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
কয়েক বছর ধরেই এই মডেলের বিমান বারবার বিধ্বস্ত হচ্ছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমান দুর্ঘটনার পরপরই নিজেদের বহরের বোয়িং-৭৩৭ থেকে শুরু করে বোয়িং-৮০০ মডেল পর্যন্ত ২২৩টি বিমান না ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিমান সংস্থাটির মুখপাত্র লিউ শিয়াওডং।
লিউ শিয়াওডং জানান, বিমানগুলো ওড়ার উপযুক্ত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.