যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসতে আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেই আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুতিন ও জেলেনস্কির মধ্যে এখনই আলোচনার সম্ভাবনা নেই উল্লেখ করে ল্যাভরভ বলেন, তাদের মধ্যে তখনই আলোচনা হওয়া উচিত, যখন মূল ইস্যুতে একমতের কাছাকাছি পৌঁছানো যাবে।
এদিকে, ক্রেমলিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, তুরস্কের রাজধানীতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হতে পারে। রোববার পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তখনই আলোচনা করতে সম্মত হয়েছেন পুতিন। আঙ্কারা আশা করছে, এই আলোচনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘটবে।