দিল্লি বিমানবন্দরে গতকাল স্পাইসজেট এয়ারলাইন্সের একটি বিমান উড্ডয়নের আগেই ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইটটি বিলম্বিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পার্কিংয়ে থাকা বিমানটি বের হওয়ার সময় এর ডান পাশের পাখা একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়।
ফলে ওই মুহূর্তে বিমানটি আর উড্ডয়ন করতে পারেনি। আরোহীদের সবাই অক্ষতই ছিল।
জম্মুগামী ওই আরোহীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, দুর্ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।