রাশিয়া বলেছে, তারা মধ্যপ্রাচ্য থেকে ১৬ হাজারের বেশি সেনা নিয়োগ দিয়েছে।
বুধবার বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সেনা নিয়োকারী এক ব্যক্তি বিবিসিকে বলেন, ইউক্রেনের জন্য সেনা নিয়োগের প্রক্রিয়া ঠিক যেমন আমরা লিবিয়াতে করেছি।
সেনা নিয়োগের জন্য অঞ্চলগুলোতে প্রতিনিধি আছে।
তিনি আরও বলেন, ‘আবেদনের পর সিদ্ধান্ত পরিবর্তন করার অধিকার আপনার আছে। কেউ আপনাকে যেতে বাধ্য করবে না।’
সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারকে সমর্থন করেছে রাশিয়া।
এ নিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ দাবি করেছে, সিরিয়ার সেনারা সেই সুবিধা ফিরিয়ে দিতে চায়।