‘পুতিনের সঙ্গে সামরিক বাহিনীর উত্তেজনা দেখা দিয়েছে’

হোয়াইট হাউজের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে নিজ দেশের সামরিক বাহিনীর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর ফলে পুতিন এবং তার সামরিক বাহিনীর নেতৃত্বে থাকা লোকজনের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলেও দাবি করেন কেট।
এক বিবৃতিতে কেট বেডিংফিল্ড দাবি করেন যে, ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি ছিল পুতিনের জন্য একটি কৌশলগত ভুল যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে ফেলেছে এবং বিশ্ব মঞ্চে তারা ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

এদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এই মূল্যায়নকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছেন।
তিনি পুতিন সম্পর্কে বলেন যে, আপনি জানেন না এমন একজন নেতা খারাপ খবর পেলে কেমন প্রতিক্রিয়া দেখাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.