তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বক্তব্য হলো খালি কলসি বেশি বাজার মতো।
তারা কখন কি বলে- তা নিজেরাই জানে না।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা জামিন নেওয়ার জন্য পুরুষ হয়েও বোরকা পরে হাইকোর্টে হাজির হয়- তারা নাকি সরকার পতন ঘটাবে।
আমরা গত কয়েক বছর আগে দেখেছি বিএনপি নেতারা গ্রেফতার এড়াতে পুলিশের ভয়ে বোরকা পরে হাইকোর্টের জামিন নিতে গিয়েছিল। এই লজ্জা বিএনপি কোথায় রাখবেন।