দেশে করোনায় সবশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্য হয়নি। এতে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই রয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের দেহে।
এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।