‘বিএনপির নেতারা লাফায় বেশি’

বিএনপির নেতারা বেশি লাফায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, কোথাও নড়াচড়া দেখে তারা মনে করেছে এই তো সুযোগ।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী এ কথা বলেন।

বিএনপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা যখন আমাদের জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করার কাজে লিপ্ত ছিলাম, তখন রাতের বেলা আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করতে পেরেছিলেন।
সেই সুযোগ আর পাবেন না, জনগণ সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের ষড়যন্ত্র জনগণ টোকায় টোকায় জবাব দেবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার- আল শামসদের ঘাঁটি।
তারা দেশটাকে চালাতো।
তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রীত্ব করেছে। আর বলেছে বাংলাদেশের তো ভিক্ষা না করলে চলবে না।
তারা গেছে ইউরোপে ভিক্ষার থলি নিয়ে।
সেই থলি যতক্ষণ না ভরতো, ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা দেওয়া হতো না। আর টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরতো।
শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।
বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারাবিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে, যারা পাকিস্তানপ্রেমী এটা তাদের পছন্দ হয় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.