মার্চে রেমিট্যান্স দেশে এলো ১৮৬ কোটি ডলার

অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক রেমিট্যান্সে বড় ধস নেমেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে।
মহামারির মধ্যেও গত অর্থবছরে উল্লম্ফন থাকা প্রবাসীদের আয়ে মাসটিতে বিপরীত চিত্র দেখা যায়।
তবে এর পরের মাস অর্থাৎ সদ্য বিদায়ী মার্চ মাসে ফের ঘুরে দাঁড়িয়েছে রেমিট্যান্স।
মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা মোট ১৮৬ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার সমান ৮৬ টাকা হিসাবে) ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মহামারির মধ্যেও ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন বহির্বিশ্বের সঙ্গে যাতায়াত বেড়েছে।
ফলে ব্যাংকিং চ্যানেলের চাহিদা বেড়েছে।
তাছাড়া পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীরা তাদের জমানো টাকা পরিবারের জন্য পাঠিয়েছেন। ফলে চলতি অর্থবছরের মার্চে বৈধপথে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে ১৮৬ কোটি ডলার বা ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা এসেছে দেশে।
এর আগের মাস ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ফলে মার্চে ৩৭ কোটি ডলার বা ৩ হাজার ১৮৪ কোটি টাকা বেশি এসেছে দেশে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.