ক্ষমতাগ্রহণের পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালো রাশিয়া।
দক্ষিণ এশীয় দেশটিতে বর্তমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে মস্কো। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন ‘আবারও নির্লজ্জ হস্তক্ষেপ’-এর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে তারা।
মঙ্গলবার (৫ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, চলতি বছরের ২৩-২৪ ফেব্রুয়ারি ইমরান খানের মস্কো সফরের ঘোষণার পরপরই আমেরিকান ও তাদের পশ্চিমা সহযোগীরা পাকিস্তানি প্রধানমন্ত্রীর ওপর কঠোর চাপ সৃষ্টি করতে শুরু করে এবং ওই সফর বাতিলের আল্টিমেটাম দাবি করে।
‘এরপরও তিনি (ইমরান) যখন আমাদের কাছে আসেন, [মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু] ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছে ফোন করে অবিলম্বে সফরটি স্থগিত করার দাবি করেন, যা প্রত্যাখ্যাত হয়েছিল।’