নিজের ভুল স্বীকার করলেন ইমরান খান

অতীতের ভুলের জন্য পিটিআইকে অনেক বেশি খেসারত দিতে হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, প্রার্থী বাছাইয়ে দল এখন আরও প্রজ্ঞার পরিচয় দেবে এবং আদর্শিক কর্মীদের অগ্রাধিকার দেবে।-খবর ডন অনলাইনের
মঙ্গলবার লাহোরের পাঞ্জাব গভর্নর হাউসে এক অনুষ্ঠানে বক্তৃতায় কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বললেন, আগামীতে রাজনৈতিক দর্শন ভালোভাবে পর্যালোচনা করার পর প্রার্থীদের দলীয় টিকিট দেওয়া হবে।
অতীতে আমরা ভুল করেছি, তার খেসারতও দিয়েছি।
এখন ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে প্রার্থী বাছাই করতে হবে।

দলের কঠিন সময়েও যারা নিজেদের সমর্থন বজায় রেখেছেন, সেই সব এমপিদের এবারও দলীয় টিকিট দেওয়া হবে বলে জানালেন ইমরান খান।
তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিদেশি ষড়যন্ত্র হওয়ার যে অভিযোগ আগে তিনি করেছিলেন, এবারেও তার পুনরাবৃত্তি করেন। এ সময়ে তার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা ভোটের উদাহারণ টানেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.