কোস্টারিকায় অবতরণের সময় ভেঙে দুই টুকরো হয়ে গেলো একটি কার্গো বিমান।
বোয়িং ৭৫৭-২০০ মডেলের বিমানটি জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কার্গো বিমানটি যান্ত্রিক ত্রুটিগত সমস্যার কারণে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
অবতরণের পরপরই জার্মান লজিস্টিক জায়ান্ট ডিএইচএল-এর হলুদ বিমান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
একপর্যায়ে বোয়িং এর বিমানটি দুই ভাগ হয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।
বিমানের ক্রুরা নিরাপদেই আছেন। ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যদের পৌঁছাতে দেখা গেছে।
কোস্টারিকার বেসামরিক বিমান চলাচলের উপ-পরিচালক লুইস মিরান্ডা মুনোজ বলেন, বিমানটি গুয়াতেমালার উদ্দেশে রওনা হয়েছিল।
কারগরি ত্রুটির কারণে উড্ডয়নের পর জরুরি অবতরণের অনুরোধ জানান পাইলট।