যুক্তরাজ্যে ভারি হচ্ছে বাংলাদেশি রাজনীতিকদের পাল্লা!

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে দিন দিন বাংলাদেশি রাজনীতিকদের পাল্লা ভারি হয়ে উঠছে।

লেবার দলে বাংলাদেশিরা বেশ সরব থাকলেও ক্ষমতাসীন কনজারভেটিভ দলে অনেকটাই পিছিয়ে।
তবে আগামী ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশিদের জন্য আশার বাণী শুনিয়েছেন কনজারভেটিভ দলের চেয়ারম্যান।
যুক্তরাজ্যের রাজনীতিতে লেবার দলে বাংলাদেশিদের পদচারণা থাকলেও ক্ষমতাসীন কনজারভেটিভ দলে অনেকটাই পিছিয়ে তারা।
দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ দলে বাংলাদেশিদের প্রাধান্য না দেওয়ায় আক্ষেপ রয়েছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে।

বিষয়টি নিয়ে আক্ষেপ জানিয়েছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মুকিম আহমেদও।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কনজারভেটিভ পার্টি বাংলাদেশিদের গুরুত্ব দিচ্ছে না।
তবে এরই মধ্যে আশার বাণীও শোনা গেছে কনজারভেটিভ দলের চেয়ারম্যানের পক্ষ থেকে।
শুক্রবার (৮ এপ্রিল) কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলটির চেয়ারম্যান অলিভার ডউডেন বলেছেন, এবার ব্রিটিশ সংসদে কনজারভেটিভ দলের হয়ে প্রতিনিধিত্ব পাবে বাংলাদেশি কমিউনিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.