ওড়ার তেল নেই, তবুও নতুন বিমানের বায়না!

বাবার খাবার জোটে না, ছেলের গায়ে শেরওয়ানি! দেনার দায়ে দেউলিয়া শ্রীলংকার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘শ্রীলংকা এয়ারলাইন্স’র দশাও ঠিক এমনই। দেশে তেল নেই, ওষুধ নেই, খাবার নেই-এক বেলা/আধপেট খেয়ে দিন যাচ্ছে মানুষের, এর মাঝেই বিমান ইজারা নেওয়ার ‘বায়না’ ধরেছেন লংকান এয়ারলাইন্সের চেয়ারম্যান অশোকা পাথিরাগে। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ৪২টি বিমান ইজারা নেওয়ার দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির এয়ারলাইন্স।

শ্রীলংকা এয়ারলাইন্সের চেয়ারম্যান অশোকা পাথিরাগে বলেছেন, এখন বহরে থাকা বিমানগুলোর মধ্যে পর্যায়ক্রমে যেগুলো অনুপযোগী হয়ে যাবে সেগুলোর বদলে প্রাথমিকভাবে নতুন ২১টি বিমান ইজারা নেওয়া তাদের ২০২২ থেকে ২০২৫ সালের ব্যবসা পরিকল্পনারই অংশ।
ইজারার অর্থ শ্রীলংকান এয়ারলাইন্সই দেবে।
আমরা সরকারের তহবিলের ওপর নির্ভর করব না।
এয়ারলাইন্স মুনাফা করছে।
আমাদের ঋণ আছে, তা পরিশোধের জন্য আমাদের আয় করতে হবে। ঋণের সাগরে হাবুডুবু খাওয়া দ্বীপদেশের বিমান সংস্থার এমন কাণ্ডে হাসিঠাট্টা সমালোচনার রোল উঠেছে দেশটির সামাজিক যোগাযোগমাধমে।

টুইটার ব্যবহারকারী শিব থিয়াগামূর্তি বলেছেন, ‘নতুন বিমান দিয়ে কী হবে, যখন আপনার কাছে সেটি ওড়ানোর মতো জ্বালানিই নেই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.