ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকা দখল করতে রাশিয়া হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি। রকেট ও আর্টিলারি দিয়ে ডনবাসের শহরগুলোর ওপর মস্কো বোমা হামলা চালাচ্ছে বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি।
রাজধানী কিয়েভ দখলে রাশিয়া ব্যর্থ হওয়ার পর এই হামলার ব্যাপারে বহুদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল।প্রথম দিকে ইউক্রেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ আর দেশটির সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল রাশিয়া।
কিন্তু শক্ত প্রতিরোধের মুখে পড়ার পর রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তাদের অভিযানের প্রথম ধাপ ‘সাধারণভাবে সম্পূর্ণ হয়েছে’।
এখন তারা রাজধানীর আশেপাশের এলাকা থেকে সৈন্যদের সরিয়ে নিচ্ছে।