লাউডস্পিকারে আজান দিতে অনুমতি নিতে হবে মহারাষ্ট্রে

ভারতের মহারাষ্ট্রে মসজিদে লাউডস্পিকারে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হবে।
ওই রাজ্যের জামিয়াত-উলামা-ই-হিন্দ ইউনিট সব মসজিদের কাছে আবেদন জানিয়েছে তারা যেন লাউডস্পিকার ব্যবহারের জন্য রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নেন।

সোমবার ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ওপর আদালতের আগের আদেশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ।
যে কোনো ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকারকে অনুমতি নিতে হবে।
এ বিষয়টি বাধ্যতামূলক করবে রাজ্য সরকার।

এ বিষয়ে জামিয়াত-উলামা-ই-হিন্দ মহারাষ্ট্র ইউনিটের সেক্রেটারি গুলজার আজমি বলেন, লাউডস্পিকার ব্যবহারের জন্য বেশিরভাগ মসজিদগুলোই ইতোমধ্যেই পুলিশ বিভাগ থেকে অনুমতি নিয়েছে।
কিন্তু যারা এখনও অনুমতি নেয়নি তাদের উদ্দেশে তিনি বলেন, মসজিদে আজানের সময় লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.