মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জকে

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় কাছাকাছি চলে এসেছে। কারণ যুক্তরাজ্যের একটি আদালত তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার জন্য লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত বুধবার আনুষ্ঠানিকভাবে একটি আদেশের জারি করেছে। ফলে ১০ বছরেরও বেশি সময় আগে গোপনীয় তথ্য প্রকাশের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগের মুখোমুখি হতে হবে তাকে।

জানা গেছে, আদালতের এই আদেশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে পাঠানো হবে।
অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর ক্ষেত্রে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.