ইউরোপের দুই দেশে আজ থেকে গ্যাস দিতে চায় না রাশিয়া

ইউরোপের দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।
বিবিসি জানিয়েছে, রাশিয়া আজ বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ করতে চায় না।
ইউক্রেনের মিত্র হওয়ায় দেশ দুটিতে গ্যাস না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, আজ বুধবার থেকে দেশ দুটিতে গ্যাস সরবরাহ বন্ধের কথা জানিয়ে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

পোল্যান্ড ও বুলগেরিয়া এ তথ্য নিশ্চিত করলেও ক্রেমলিনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.