ইউক্রেনকে ৩৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণা জো বাইডেনের

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তায় তিন হাজার ৩০০ কোটি ডলার দিতে কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যদিও যুক্তরাষ্ট্র রাশিয়ায় হামলা করতে যাচ্ছে না বলে তিনি জোর দিয়ে দাবি করেছেন।
বাইডেন বলেন, এই চুক্তির অনুমোদন দেওয়া মার্কিন আইনপ্রণেতাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে রাশিয়ার অভিযান থেকে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারবে।

বৃহস্পতিবার দেওয়া মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে দুই হাজার কোটি ডলার সামরিক, সাড়ে ৮০০ কোটি ডলার অর্থনৈতিক ও ৩০০ কোটি ডলার মানবিক সহায়তার কথা বলা হয়েছে।-খবর বিবিসির

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.