ইমরানকে গ্রেফতারের ‘প্রতিজ্ঞা’ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে প্রতিজ্ঞা করেছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

রোববার (১ মে) তিনি বলেছেন, মসজিদে নববীতে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার প্রতিনিধি দলের সঙ্গে যা হয়েছে, তার কোনো ক্ষমা নেই।

মসজিদে নববীর ঘটনাকে ‘ফিতনা’ বা ‘গৃহযুদ্ধ’র সঙ্গে তুলনা করে সানাউল্লাহ বলেন, তারা যা করেছে, তা কিছুতেই ক্ষমা করা হবে না।
ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.