ব্রাজিল-আর্জেন্টিনাকে খেলতে হবে পরিত্যক্ত সেই ম্যাচ

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার ফিরতি পর্বের ম্যাচটি খেলা শুরুর পরপরই বন্ধ করে দিয়েছিল স্বাগতিক ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ। করোনা স্বাস্থ্যবিধি না মেনে আর্জেন্টিনা চারজন ফুটবলারকে মাঠে নামানোর কারণেই খেলা শুরুর পরপরই ম্যাচটি বন্ধ করে দেয়া হয়েছিল।

এ নিয়ে ওই সময় তুমুল হট্টগোলও হয়। যা পরবর্তীতে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
কিন্তু ম্যাচটি পূনরায় হবে কী হবে না- তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়।
কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা নির্দেশ দিয়েছে ম্যাচটি আবারও খেলতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে।
সোমবার ফিফার পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

গতবছর ৫ সেপ্টেম্বর ওই ম্যাচটি মাঠে গড়িয়েছিল।
৫ মিনিট যেতে না যেতেই বন্ধ করে দেয়া হয়। ব্রাজিল পরে ম্যাচটি আবার খেলতে চাইলেও আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায়।
তাদের যুক্তি- ‘আমরা তো ভুল কিছু ছিলাম না।’ শেষ পর্যন্ত ফিফার আদালতের দ্বারস্থ হয় ব্রাজিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.