রাশিয়ার গ্যাস সরবরাহের মূল সংস্থা গ্যাসপ্রোম।
একটি জার্মান সংস্থার সঙ্গে চুক্তির ভিত্তিতে তারা জার্মানিতে গ্যাস সরবরাহ করে। ওই জার্মান সংস্থার নাম গ্যাসপ্রোম জার্মানিয়া।
বুধবার একটি ডিক্রি জারি করে রাশিয়ার গ্যাসপ্রোমকে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, জার্মান সংস্থার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে হবে।
আর এর ফলেই জার্মানিতে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।
জার্মানির অবশ্য দাবি, এমন যে হতে পারে, তা তারা আগেই আশঙ্কা করেছিল।
ফলে বিকল্প ব্যবস্থা তৈরি আছে। গ্যাসের মজুতও যথেষ্ট আছে বলে জানানো হয়েছে।
গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে না বলেও আশ্বাস দিয়েছে তারা।
বস্তুত, গ্যাসপ্রোম আগেই জার্মানিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।