১০০ টাকায় মিলছে ৩০০ টাকার তরমুজ

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে তরমুজের দাম কমে গেছে। ঈদের আগে যে তরমুজ কিনতে ক্রেতাদের ৩০০ টাকার ওপরে ব্যয় করতে হয়েছে, এখন সেই আকারের তরমুজ ১০০ টাকাতেই পাওয়া যাচ্ছে।

তরমুজের এমন দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় চাষিরা বেশি পরিমাণে তরমুজ তুলে বাজারে সরবরাহ করছেন।
এটি তরমুজের দাম কমার প্রধান কারণ।

এছাড়া এখন বাজারে লিচু ও আম পাওয়া যাচ্ছে।
যা তরমুজের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
আবার রোজার কারণেও কিছুদিন আগে তরমুজের বাড়তি চাহিদা ছিল, সেটা এখন নেই।

সব মিলিয়ে রোজার সময়ের তুলনায় এখন তরমুজের চাহিদা অর্ধেকে নেমে গেছে। ফলে চাহিদা কমায় দামও কমে গেছে।

ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, এখন বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগ খুলনা ও সাতক্ষীরার তরমুজ।
এই তরমুজের স্বাদ অনেক ভালো, তবে আকারে তুলনামূলক ছোট। অপরদিকে বরিশালের কিছু তরমুজ পাওয়া যাচ্ছে, যা আকারে বড়।
আকারে বড় হলেও এই তরমুজের স্বাদ কম।
এ কারণে খুলনার তরমুজের চাহিদা এখন বেশি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.