হঠাৎ বাংলাদেশে ভ্লাদিমির পুতিন!

বাংলাদেশ সফরে এসে রেল ভ্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!
গত মঙ্গলবার রাজাশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসে ভ্রমণ করেন তিনি। ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে গোটা বিশ্ব যখন উদ্বিগ্ন, ঠিক তখনই বাংলাদেশে এসে চুপিসারে রেল ভ্রমণ করেছেন পুতিন, যে কথা কেউ জানতেও পারেনি!
কী অবাক হচ্ছেন? এবার আসি আসল ঘটনায়।
চলতি মাসের ১০ তারিখে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসের এক যাত্রীর টিকিটে নামের স্থলে ভ্লাদিমির পুতিন লেখা দেখা যায়।
‘খ’ বগিতে এসি ‘বি’ ক্লাসে ভ্রমণ করেন তিনি।
ওই টিকিটের মূল্য ২ হাজার ৪৪৬ টাকা। টিকিটটি কাটা হয়েছে মে মাসের ৭ তারিখে।

এই রেলযাত্রীর টিকিটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অবসরপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
বিষয়টি নিয়ে তিনি একটি দীর্ঘ পোস্টও দিয়েছেন।
যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.