বলিউড ভাইজান সালমান খান। তিনি মানেই ব্যবসা সফল সিনেমা।
আসছে ভাইজানের নতুন সিনেমা। নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’।
এ সিনেমায় থাকছেন ‘বিগ বস’-এ অংশগ্রহণকারী শেহনাজ গিল।
তার বলিউড অভিষেকের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছিল।
তবে শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে।
তাকে দিলজিৎ দোসাঞ্জের পাঞ্জাবি সিনেমায় শেষ দেখা যায়।
এই অভিনেত্রী এবার সালমান খানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-তে অভিনয় করবেন বলে জানা গেছে। ছবিতে আরও থাকছেন ভেঙ্কটেশ ও পূজা হেগড়ে। সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়।
তাতে নিশ্চিত হওয়া গেল, অভিনেত্রী শেহনাজ ছবিটির শুটিং শুরু করেছেন।