পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় পাম তেল রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন দেশটির কৃষকরা।

সরকারের ওই সিদ্ধান্তে রোজগার অর্ধেকে নেমে গেছে অভিযোগে মঙ্গলবার (১৭ মে) রাজধানী জাকার্তায় বিক্ষোভ করেছেন শত শত কৃষক।

স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত ২৮ এপ্রিল পাম তেল রপ্তানি নিষিদ্ধ করে বিশ্বের শীর্ষ পাম উৎপাদক ইন্দোনেশিয়া।

এতে বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও বেড়ে গেছে ব্যাপকভাবে। তবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার পাম চাষিরা। সেখানে পাম ফলের দাম নেমে গেছে প্রায় অর্ধেকে।

ভোজ্যতেলের বাজারে ইন্দোনেশিয়ার অনুপস্থিতির সুযোগে সরবরাহ বাড়িয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়া। তাতে লাভবানও হচ্ছে দেশটি। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা গেছে। তার একটিতে লেখা ছিল, ‘মালয়েশীয় কৃষকদের মুখে বড় হাসি, ইন্দোনেশীয় কৃষকরা দুর্ভোগে’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.