বাড়ি ছেড়ে হোটেলে থাকতে চান শ্রীলঙ্কার কিছু এমপি

শ্রীলঙ্কায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে দেখা দিয়েছে মারাত্মক জ্বালানি সংকটও। পেট্রল পাম্পগুলোতে রোজ তৈরি হচ্ছে দীর্ঘ লাইন।
জ্বালানি তেল পাওয়া যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে।
এর মধ্যেই দ্বীপরাষ্ট্রটিতে সম্প্রতি শুরু হয়েছে সংসদীয় অধিবেশন।
কিন্তু গাড়ির জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে যাওয়ায় অধিবেশনে যোগ দিতে সমস্যায় পড়ছেন লঙ্কান সংসদ সদস্যরা (এমপি)।
এ অবস্থায় অধিবেশন চলাকালে বাড়ির বদলে হোটেলে থাকার বন্দোবস্ত করে দিতে আবেদন জানিয়েছেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন এমপি।

বৃহস্পতিবার লঙ্কান পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানিয়েছেন, সংসদ অধিবেশনে যোগ দিতে জ্বালানির ব্যবস্থা না করা গেলে এ সপ্তাহ কোনো হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন কিছু এমপি।

এর আগে গত সোমবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, দেশটিতে পেট্রল প্রায় ফুরিয়ে গেছে এবং জরুরি পণ্যের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার তাদের হাতে নেই।
দেউলিয়া শ্রীলঙ্কা আগামী দিনগুলোতে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.