স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুযায়ী দেশে গত ২৪ ঘণ্টাই কোনো মৃত্যু হয়নি।
ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জনে অপরিবর্তিতই রয়েছে।
টানা এক মাস পর মহামারি করোনা আক্রান্ত হয়ে গতকাল একজনের মৃত্যু হয় দেশে।
রোববার (২২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের দেহে।
এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত শনিবার (২১ মে) দেশে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৭ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬৪ জন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, রোববার (২২ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮২২ জনের।
আগের দিন শনিবার (২১ মে) করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৩৬০।