তাইওয়ানকে রক্ষার অঙ্গীকার জো বাইডেনের, পাল্টা হুমকি চীনের

কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানে গিয়েই চীনকে কড়া বার্তা দিলেন বাইডেন।

সম্প্রতি তাইওয়ান ঘিরে চীনা গতিবিধি বেড়েছে।
এই পরিস্থিতিতে চীন তাইওয়ান দখল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘চীন ছিনিমিনি খেলায় মেতেছে। চীন যদি তাইওয়ান দখলের পথে হাঁটে তাহলে যুক্তরাষ্ট্র সেই দ্বীপ রক্ষা করবে।
আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমরা এক চীন নীতির সাথে একমত হয়েছি, আমরা এতে স্বাক্ষর করেছি। তবে তাইওয়ানকে যে জোর করে দখল করা যেতে পারে, এই ধারণা ঠিক নয়। এটি সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং ইউক্রেনে যা ঘটেছে, এখানেও তাই হবে। ’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.