পুনরায় সক্রিয় হতে পারে জার্মানির কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো

কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় সক্রিয় করতে পারে জার্মানি।
বিভিন্ন মিডিয়ায় এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।
রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হলে বার্লিন একটি জরুরি পরিকল্পনা প্রস্তাব করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি-এর সূত্রে এ তথ্য জানা গেছে।

জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক একটি জরুরি ফরমান জারি করবেন, যা ফেডারেল সরকারকে গ্যাসের ঘাটতির ক্ষেত্রে কয়লাচালিত এবং তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো ফিরিয়ে আনার অনুমতি দেবে।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে আরটি জানিয়েছে, রাশিয়া থেকে সরবরাহ বন্ধ হলে সম্ভাব্য গ্যাসের ঘাটতির ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে আগামী মঙ্গলবার এ পরিকল্পনা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.