রাজধানীতে গাড়ির ধাক্কায় তরুণী নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় গাড়ির ধাক্কায় মোছা. নার্গিস আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তরুণীকে হাসপাতালে নিয়ে আসা ইব্রাহিম জানায়, গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে তালতলা মার্কেটের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখে আমি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই তরুণী খিলগাঁও তালতলা মার্কেট এলাকায় থাকতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.