ফ্রান্স-জার্মানিকে সতর্ক করলেন পুতিন

এবার ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়ানোর বিষয়ে তিনি এই দুই দেশের নেতাদের সতর্ক করেছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়ানোর বিষয়ে সতর্ক করে পুতিন বলেন, তারা পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে পুতিন বলেছেন, ইউক্রেনীয় বন্দরে আটকে থাকা শস্য বিভিন্ন দেশে সরবরাহের উপায় খুঁজতে প্রস্তুত রয়েছে মস্কো। কিন্তু এর জন্য অবশ্যই পশ্চিমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পুতিন বলেন, বিশ্ববাজারে শস্য সরবরাহে সমস্যাগুলো পশ্চিমা দেশগুলোর ভ্রান্ত অর্থনৈতিক ও আর্থিক নীতির ফলাফল।

তিনি বলেন, রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানিসহ শস্যের নিরবচ্ছিন্ন রপ্তানির বিকল্পগুলো খুঁজে পেতে সহায়তা করতে প্রস্তুত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.