মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩০ মে) জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৩১ মে) টুঙ্গিপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী।

জানা যায়, এদিন সকালে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে টুঙ্গিপাড়া আসবেন।
এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন।
বাদ জোহর তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত তার দাদির মিলাদ মাহফিলে যোগ দিবেন।
বিকেলে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এটি তার একান্ত পারিবারিক সফর বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি শেষ হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.