ভারি বৃষ্টির সঙ্গে ধেয়ে আসছে বন্যা

চলতি মাসের প্রথম ১০ দিনেই সাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে।
এতে দেশের উত্তর, উত্তর–পূর্বাঞ্চল ছাড়াও ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টিপাতে ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (৩ জুন) এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের আসাম ও মেঘালয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এতে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল, উত্তর–মধ্যাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ওই সময়ে আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাত হতে পারে।
ফলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের কয়েকটি স্থানে বন্যার সৃষ্ট হতে পারে। পাশপাশি দেশের অন্যত্র মৃদ্যু তাপপ্রবাহও চলতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.