‘পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খালেদা জিয়া’

নবনির্মিত পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পদ্মা সেতুকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে। তবে পদ্মা সেতু কারো একক সম্পত্তি নয়। সম্মিলিত রাষ্ট্রীয় প্রচেষ্টায় তৈরি হয়েছে।

তিনি বলেন, যমুনা সেতুর কাজও করেছে বিএনপি। তবে তারা ক্ষমতায় বসেই সব কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করে। এক জনের নামেই সব ব্যানার, ফেস্টুন ও মূর্তি তৈরি হয়ে যায়। তারা সেতুর নামটাই পরিবর্তন করে দিল। বিএনপির অবদান তারা কখনই স্বীকার করে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.