যুক্তরাষ্ট্রকে নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিল চীন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেসব জোট বা বলয় রয়েছে, সে বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে চীন। বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক লিউ জিনসং এক বৈঠকে এই বিষয়ে সতর্ক করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার বৈঠকের বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক মহাপরিচালক লিউ জিনসং বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে লিউ জিনসং বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের প্রতি ‌‘তিন-দফা পন্থা’ তুলে ধরেছেন। সেটা হলো ‘বিনিয়োগ, জোট এবং প্রতিযোগিতা। এটা বিশ্ব এবং চীন এবং চীন-যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি গুরুতর বিচ্যুতি প্রতিফলিত করে। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল, আকুস, কোয়াড এবং সর্বশেষ ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের পেছনে রয়েছে ‘কেন্দ্রিকতা এবং ব্যতিক্রমবাদ’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.