এবছরও পিইসি-ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না

চলতি বছর জেএসসি-জেডিস পরীক্ষা হচ্ছে না।
তার সঙ্গে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে সোমবার (৬ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, এবছর আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে।
সেটি কাটিয়ে উঠতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। তার মধ্যে পিইসি-ইবতেদায়ি পরীক্ষা দেওয়াটা শিক্ষার্থীদের জন্য কঠিন হয়ে পড়বে।
পরীক্ষা না নেওয়ার বিষয়টি আমরা আগে থেকেই ভাবছিলাম।
বর্তমানে পরীক্ষা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

এদিকে রোববার শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এবছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.