মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে এবার ভারতের রাজধানী দিল্লিসহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল-কায়েদা।
মঙ্গলবার (০৭ জুন) রাতে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, চিঠি দিয়ে এই হামলার কথা জানিয়েছে আল-কায়েদা। দিল্লি ছাড়াও তাদের তালিকায় রয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বাই।
জানা যাচ্ছে, আল-কায়েদার নাম করে একটি চিঠি সামনে এসেছে। যেখানে সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
\সংগঠনের দাবি, দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাটে একের পর এক আত্মঘাতী হামলা চালানো হবে।
আর তা করতে তারা তৈরি বলেও দাবি করা হয়েছে।
‘মহানবীর সম্মান রক্ষার্থে লড়াই’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
\এতে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব।
দিল্লি, মুম্বাই, গুজরট এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’