মির্জা ফখরুলের কাছে বাজেটের গুরুত্ব নেই

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তবে এই বাজেট বিএনপির মহাসচিবের কাছে কোনো গুরুত্ব নেই।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে কাফরুল থানার বিএনপির ৪টি ওয়ার্ড কাউন্সিলে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এবারের বাজেট থেকে কে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করা করছে।
এ কারণেই এই বাজেট আমার কাছে এতটুকু গুরুত্ব পায় না।
লুটপাটের হিসাব তৈরি করতেই সরকার এই বাজেট প্রস্তাব করেছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই এই সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই।
আর এ বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতেও চাচ্ছি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.