বিচারের ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে মালয়েশিয়ার সরকার। দেশটির সরকার মৃত্যুদণ্ডের নিয়ম বাতিল করতে যাচ্ছে।
মালয়েশিয়ার সরকারের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।
শুক্রবার (১০ জুন) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়াংকু জাফর বলেছেন, আদালতের বিবেচনারভিত্তিতে মারাত্মক অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিকল্প শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে সরকার সবার মানবাধিকার নিশ্চিতে জোর দিচ্ছে। ফৌজদারি বিচার ব্যবস্থার উন্নতিতে দেশের নেতৃত্বের স্বচ্ছতারও প্রতিফলন ঘটছে।