উত্তরে ভারি বৃষ্টি, খুলনায় শুরু হতে পারে তাপপ্রবাহ

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। তাই উত্তরাঞ্চলের রংপুর বিভাগে ভারি বৃষ্টি হচ্ছে।
শনিবারও সেখানে ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বৃষ্টিহীন।
শনিবার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে ফের তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি।
এ সময়ে সবচেয়ে বেশি ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনা ও চুয়াডাঙ্গায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.