‘আদালত অনুমতি দিলে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে প্রতিনিধি সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।
যদি চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়, তবে আদালতের মাধ্যমে যেতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.