শিল্পী সমিতিতে অভিযোগ দেবেন ওমর সানী

প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েতে গিয়ে ওমর সানী জায়েদ খানকে চড় মারেন।
এরপর জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান।
একইসঙ্গে ওমর সানী তাকে চড় দিয়েছেন এ কথাও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
বিষয়টি নিয়ে ওমর সানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা সত্য।
বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছে ওমর সানী ও জায়েদ খান।
এ বিষয়ে ওমর সানী সময় সংবাদকে নিশ্চিত করেছেন যে তিনি আগে চলচ্চিত্র অঙ্গনের সিনিয়র আর্টিস্টদের সঙ্গে পরামর্শ করবেন।
তার পর সিদ্ধান্ত নেবেন যে তিনি থানায় মামলা দায়ের করবেন কি না।
তবে শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেবেন ওমর সানী। এরই মধ্যে লেখা হয়েছে অভিযোগপত্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.