যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।
দেশটিতে এক গ্যালন পেট্রলের দাম শনিবার (১১ জুন) গড়ে পাঁচ ডলার ছাড়ায়।
এই প্রথম যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম এতটা বাড়লো। তাছাড়া এরই মধ্যে মূল্যস্ফীতি গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। খবর আল-জাজিরার।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শনিবার এক গ্যালন পেট্রলের মূল্য বেড়ে ৫ দশমিক ০০৪ ডলারে দাঁড়ায়।
আগের দিন এই দাম ছিল ৪ দশমিক ৯৮৬ ডলার।
এদিকে জ্বালানির দামের এমন ঊর্ধ্বগতির ফলে চাপে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেনসহ ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা।
কারণ চলতি বছরের নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন।