ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যার ঘটনায় ইসরায়েলকে সহযোগিতা করায় মার্কিন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানকে দোষী সাব্যস্ত করেছে ইরানের একটি আদালত।
এজন্য ক্ষতিপূরণ হিসেবে ৪৩০ কোটি ডলার দিতে ওয়াশিংটনকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির নিহত তিন পরমাণু বিজ্ঞানীর পরিবারের সদস্যরা মার্কিন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তেহরানের আদালতে মামলা দায়ের করেছেন।
এসব হত্যাকাণ্ড ইসরায়েল বাস্তবায়ন করলেও যুক্তরাষ্ট্র তাতে সক্রিয় সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে ইরান।
হত্যাকাণ্ডের ফলে পরমাণু বিজ্ঞানীদের পরিবারের সদস্যরা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন।
এসব বিজ্ঞানীর পরিবারের সদস্যদের অনেকে হামলায় সরাসরি আহতও হয়েছেন।