আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সবসময় জল ঘোলা করে খাবে। তারা নিজেরাই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবেন। সেটাও হয়তো শেষ বেলায়।’
ওবায়দুল কাদের বলে, ‘তারা (বিএনপি) অনেক কথাই বলেন, শেষ পর্যন্ত আসল কথায় চলে আসেন।
একটা কথা বলি, নির্বাচনে অংশগ্রহণ করাটা বিএনপির অধিকার।
সরকারের সুযোগ দেওয়া বা ত্রাণ বিতরণ করা নয়। নির্বাচনে অংশ নেওয়াটা বিএনপির অধিকার। দল হিসেবে গণতন্ত্রে বিশ্বাস করলে তারা অবশ্যই নির্বাচনে আসবেন। আমরা এটাই বিশ্বাস করি।’
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।