সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার টাঙ্গাইল জেলার মো. আব্দুল গফুর মিয়া (৬১) নামের ওই হজযাত্রী মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর BY0062202।
এ নিয়ে সৌদি আরবে এ বছর ৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ২ জন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে হজ ফ্লাইট শুরু হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত গত ২৪ দিনে সৌদি আরবে গেছেন ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী।
এ পর্যন্ত ১২৩টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।
সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন রয়েছেন।